মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে ভেলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর শহরের দক্ষিণ লালবাগ বৈশাখির মোড়ে অবস্থিত ভেলা সমাজকল্যাণ সংস্থার নিজস্ব কার্যালয়ে অসহায় মানুষের হাতে এসব শীতবস্ত্র (কম্বল) তুলে দেন দিনাজপুর শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম।

এ সময় দৈনিক আজকের প্রতিভা’র বার্তা সম্পাদক আব্দুর রহমান, প্লান ইন্টারন্যনাল বাংলাদেশের টেকনিক্যাল স্পেশালিস্ট মোঃ রকিবুল বাহার বুলবুল, আল আরাফাহ ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ আবু বকর সিদ্দিক, ভেলা সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মােঃ শাহজাহান আলী, সহ-সভাপতি মোঃ সাইদ উল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা বর্নিমা রাণী দেব, কোষাধ্যক্ষ মোহাম্মদ হোসেন, সদস্য মোঃ আনােরুল আলম ডালিমসহ অন্যান্য অতিথি ও ভেলা অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
১৭.০১.২০১৬
