মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভেলা সমাজকল্যাণ সংস্থার আয়োজনে নশিপুর ভেলা শিক্ষা কেন্দ্র-১-এর ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের সাথে মত বিনিময় ও স্বাস্থ্য সেবা অনুষ্ঠিত হয়।
২৬.৩.২০২৬ তারিখে দিনাজপুর ভেলা সমাজকল্যাণ সংস্থার আয়োজনে নশিপুর সাধুপাড়ায় ভেলা শিক্ষাকেন্দ্র-১ এর ছাত্র-ছাত্রী ও অবিভাবকদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মতবিনিময় সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন ভেলা সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী।
তিনি উন্নত জীবন যাত্রার মান উন্নয়নে সকলের জন্য কাজ করে যাবেন বলে আশা ব্যক্ত করেন। ছাত্র-ছাত্রীদের অবিভাবক বলেন, আমাদের সন্তান পড়াশোনা করে ভালো কিছু করতে চায়। তারা নিয়মিত আপনাদের শিক্ষা কেন্দ্রে আসে তাদের পড়াশোনার আগ্রহ অনেকটা বৃদ্ধি পেয়েছে। আমরা ভেলা সমাজকল্যাণ সংস্থার উত্তোরতর কামনা করি। এই সংস্থাটি আরো অসহায় মানুষের পাশে থেকে কাজ করুক এই কামনা করছি। অনন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ভেলা সমাজ কল্যাণসংস্থার সদস্য ডাক্তার মোঃ ফজলে রাব্বি ও ভেলা সমাজ কল্যাণসংস্থার প্রোগ্রাম অফিসার মোঃ হায়দার আলী সানি, প্রধান শিক্ষিকা জয়া রাণীসহ অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
২৬.০৩.২০২৬
